মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব গবেষণা সংস্থা বিএমকেজি বলেছে, ‘ছয় মাত্রার ভূকম্প হলেও এতে সুনামির কোনো আশঙ্কা আপাতত নেই। তবে তবুও সাগর তীরবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পৃথক এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা এসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।  

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায়, ফিলিপাইন ও জাপানে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক দুর্যোগ। ২০২১ সালের জানুয়ারি মাসে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

তার আগে ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্প এবং সুনামিতে সুলাওয়াসি দ্বীপে নিহত হয়েছিলেন ২ হাজার ২০০ জন।

ইন্দোনেশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ওই বছর ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত হয়েছিলেন ১ লাখ ৭০ হাজার মানুষ।

সূত্র : খালিজ টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ