যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থনের প্রতিবাদে অনেক আমেরিকান মুসলিম তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরই এই আয়োজন বাতিল করা হয়।
গত মঙ্গলবার (২ এপ্রিল) ইফতার আয়োজন বাতিল হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ‘ইফতার অনুষ্ঠান বাতিল করার কারণ হলো, আমন্ত্রিত অনেকেই এতে অংশ নেওয়াকে পছন্দ করেননি।
তাদের মধ্যে এমন অতিথিরাও আছেন, যারা প্রাথমিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সম্মত হয়েছিলেন। আমেরিকান মুসলিমরা আগেই বলেছিল, এমন হোয়াইট হাউসের সঙ্গে