মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

৮০ লাখেরও বেশি মুসলিম ওমরাহ পালন করেছেন রমজানের প্রথম ১৫ দিনে  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাস রমজানে সারা বিশ্ব থেকে পুণ্যার্থীরা মক্কা ও মদিনায় এসে জমায়েত হয়েছেন। এ বছরের পবিত্র রমজান মাসের প্রথম ১৫ দিনে ৮০ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন।

আজ বুধবার (২৭ মার্চ) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া।

মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসুল্লি চলতি মৌসুমে ওমরাহ পালন করেছেন।

রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থেকে রোজা রাখেন। সব সুস্থ-সবল মুসলিমদের জন্য রোজা রাখা আবশ্যক। এ মাসে ইবাদত, প্রার্থনা ও দানের ওপর বিশেষ নজর দেওয়া হয়।

হজের মতো সুনির্দিষ্ট সময়ে নয়, বরং বছরের যেকোনো সময় ওমরাহ পালন করা যায়। তা সত্ত্বেও অনেক পুণ্যার্থী অধিক সওয়াবের আশায় এ মাসে ওমরাহ পালন করে থাকেন।

রমজান মাসে হাজারও মানুষ সৌদি আরবের বিভিন্ন প্রান্ত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাবা শরীফে ছুটে আসেন। নামাজ পড়া ও ওমরাহ পালনের উদ্দেশ্যেই তারা মূলত এখানে আসেন। যার ফলে এ সময় পবিত্র এই ভূমিতে মানুষের ভিড় অনেক বেশি থাকে।

গত সপ্তাহে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। পবিত্র মাসে ভিড় কমাতে এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সবাই যাতে স্বাচ্ছন্দে ওমরাহ পালন করতে পারেন, সেটা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নীতিমালা বাস্তবায়নে ওমরাহর অনুমতি নেওয়ার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম নুসুকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যক্তি দ্বিতীয়বার অনুমতি নিতে গেলে ‘এরর মেসেজ’ পাবেন। সূত্র: আল আরাবিয়া 
 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ