মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৬ জাহাজে হাউছিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের বিভিন্ন জাহাজে একের পর এক হামলা করছে হাউছি বিদ্রোহীরা। তারা অবরুদ্ধ গাজায় স্থায়ী যুক্তবিরতির দাবিতে এ আক্রমণ চালাচ্ছে বলে তাদের মুখপাত্র জানিয়েছে।

এদিকে ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া মঙ্গলবার বলেছেন, তাদের বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ছয়টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি বলেন, লোহিত সাগর অতিক্রম করার সময় তাদের নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে মায়েস্ক সারাটোগা, এপিএল ডেট্রোয়ট, হুয়াঙ পু ও প্রেটি লেডি নামের জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় জাহাজ যুক্তরাষ্ট্রের এবং তৃতীয় ও চতুর্থ জাহাজ ব্রিটেনের।

তিনি আরো দাবি করেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজে হামলা চারিয়েছে। আর তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের ইলাত নগরীর বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, গাজায় ইসরাইল যত দিন অবরোধ আরোপ করে রাখবে, তারা হামলা অব্যাহত রাখবে।

হাউছিরা দাবি করছে, হুয়াঙ পু জাহাজটি ব্রিটিশ। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এটি চীনা মালিকানাধীন জাহাজ।

গত পাঁচ মাসে হাউছিরা লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী এবং ইডেন উপসাগরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গত রোববার হাউছিরা দাবি করে, তারা রাশিয়া ও চীনকে বলেছে যে তাদের লোহিত সাগর বা অন্য কোনো স্থানে তাদের জাহাজে হামলা করা হবে না। তারা কেবল ইসরাইলের সাথে সম্পর্কিত ও ইসরাইলগামী জাহাজে হামলা চালাবে। সেইসাথে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোও তাদের টার্গেট হবে।

সূত্র : আরব নিউজ

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ