মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মস্কোতে হামলার পেছনে কারা জড়িত, জানালেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলায় ঘটনায় ‘উগ্র ইসলামপন্থিরা’ জড়িত বলে প্রথমবারের মতো মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একইসঙ্গে এই হামলায় ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে হামলার পেছনে ‘কট্টরপন্থি ইসলামপন্থিরা’ ছিল বলে প্রথমবারের মতো বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইউক্রেনও কোনো না কোনোভাবে এই হামলায় জড়িত ছিল বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, ‘আমরা জানি, অপরাধটি কট্টরপন্থি ইসলামপন্থিদের হাতেই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামিক বিশ্ব নিজেরাই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে।’

এসময় ইউক্রেনের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘এই নৃশংসতার সঙ্গে হয়তো তাদের একটি যোগসূত্র থাকতে পারে যারা ২০১৪ সাল থেকে আমাদের দেশের সাথে যুদ্ধ করে আসছে।’

পুতিন প্রশ্ন করেন, ‘অবশ্যই, এই প্রশ্নের উত্তর পাওয়া দরকার, ‘কেন অপরাধ করার পরে সন্ত্রাসীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল?’ সেখানে তাদের জন্য কে অপেক্ষা করছিল?’

পুতিন অবশ্য তার বক্তব্যে আইএসআইএল (আইএসআইএস) এর সহযোগীদের কথা উল্লেখ করেননি। যদিও তারাই মস্কোতে হামলার দায় স্বীকার করেছে।

গত শুক্রবার মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে ওই হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। হামলার পর আইএস জানিয়েছিল, ‘তাদের সঙ্গে (ইসলামবিরোধী) দেশগুলোর চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এ হামলা চালানো হয়েছে।’ হামলায় আইএসের জড়িত থাকার কথা বলেছে যুক্তরাষ্ট্রও।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ