মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে।

সোমবার প্রস্তাবটি পাস হয়। যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি ১৪ সদস্য এতে ভোট দেয়। খবর আল জাজিরার।

প্রতিবেদন মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভোটাভুটিতে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাস হয়েছে। ভোটদানে বিরত থাকার কারণ হিসেবে এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, আমরা প্রস্তাবের সবকিছুর সাথে একমত নই। এতদিন যুদ্ধবিরতি প্রস্তাব পাস হতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন তিনি।
 
তিনি আরও বলেন, হামাসের ওপর নিন্দা জানানোর প্রস্তাবসহ সুনির্দিষ্ট কিছু প্রধান সম্পাদনা উপেক্ষা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জিম্মিদের মুক্তি দেওয়ায় অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সহায়তা বাড়বে।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েই যাচ্ছে। সেখানকার মানবিক সংকট তীব্র। কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক আহ্বানের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হলো। গাজার ২৩ লাখ বাসিন্দার ৯০ শতাংশই বাস্তুচ্যুত। ইসরায়েলি দখল ও বোমা হামলা উপত্যকাটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এমনটি বলেছে জাতিসংঘ।

গাজায় ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে ছয় মাস পেরিয়েছে। এই সময়ের মধ্যে ৩২ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার হত্যাযজ্ঞ বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা অগ্রাহ্য করে আসছে যুদ্ধবাজ ইসরায়েল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ