বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ, সোমবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয়

বাংলাদেশি আলেমের হাতে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন র‌্যাপার ও কন্টেন্ট ক্রিয়েটর বিং বং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত সপ্তাহে নিউইয়র্কের আস-সাফা ইসলামিক সেন্টারের মসজিদে বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি। 

তাকে কালেমা পাঠ করান ওই মসজিদের খতিব বাংলাদেশের মুফতি লুৎফর রহমান কাসিমী। কালেমা গ্রহণের পর ইসলামের প্রাথমিক শিক্ষাও দেন তিনি। 
  
বিং বংয়ের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের খতিবের সঙ্গে তিনি কালিমা পাঠ করছেন। 

বিং বংয়ের আসল নাম ট্রাভিস ডোয়লে। সোশ্যাল মিডিয়ায় তিনি গরিলা ন্যামস নামে পরিচিত। বিং বং মার্কিন র‌্যাপার, কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ওয়েব সিরিজের প্রযোজক।  

ইসলাম গ্রহণের পর তার নাম এখন হামজা। ইনস্টাগ্রাম পোস্টে সব ভিডিও শেয়ার করেছেন তিনি।  

আস-সাফা ইসলামিক সেন্টারের খতিব মুফতি লুৎফর রহমান কাসিমী বলেন, জনপ্রিয় র‌্যাপার ও কন্টেন্ট ক্রিয়েটর বিং বং রমজানের প্রথম সপ্তাহে একদিন ইফতারের আগে আমাদের সেন্টারে এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন।  আমি তাকে কালিমা পড়াই ও ইসলামের প্রাথমিক শিক্ষা প্রদান করি। মুসলিম নামগুলোর মধ্যে তিনি হামজা নামটি পছন্দ করেছেন।  

এর আগে চলতি রমজানে যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাকটিভিস্ট শন কিং ও আরেক র‌্যাপার লিল জন ইসলাম গ্রহণ করেছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ