মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

পাকিস্তানে নতুন সরকার ৫ থেকে ৬ মাস টিকবে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন,  নতুন সরকার পাঁচ থেকে ছয় মাসের বেশি টিকবে না। এজন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি।

বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের পাঁচটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও সিইসি এখনো দায়িত্ব পালন করছেন।

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাস দিয়ে ইমরান খান দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বেলআউট প্যাকেজ স্বাক্ষরের পরে মুদ্রাস্ফীতির নতুন ঢেউ পাকিস্তানে আঘাত করবে।

এ সময় ইমরান জানান, আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় পিটিআইয়ের আসন্ন জনসভায় নির্বাচনে কারচুপির শিকার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে তার দল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ