মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রমজানে ওমরা পালনে নতুন নির্দেশনা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রমজানে ওমরা পালনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। পবিত্র এ মাসটিতে একবারের বেশি ওমরা পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরা বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রমজান মাসকে ওমরা পালনের জন্য পিক সিজন ধরা হয়। গত সপ্তাহে পবিত্র এ মাসটি শুরু হয়েছে। ইসলামের পবিত্র স্থান গ্রান্ড মসজিদে এ ওমরাহ পালনকারীদের বাড়তি ভিড় দেখা দেয়।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে দুই বা তার বেশিবার ওমরা পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। ওমরাকারীদের এ মাসে একবার ওমরা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ভিড় কমানো, অন্যদের ওমরাহ করার সুযোগ দেওয়া এবং ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।

সৌদি আরবের সরকার ওমরাহ পালনের জন্য ‍নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছে। অ্যাপটিতে রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করলে একটি প্রদর্শন করে। এতে লেখা থাকে, ‘অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে কেউ দ্বিতীয়বার ওমরাহ করতে পারবেন না।’

রমজানে ভিড়ের সামাল দিতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এরমধ্যে অন্যতম হলো কেবল ওমরা পালনকারীরা কাবা চত্বরে যেতে পারবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ