সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

রজমানেও গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি ছাড়াল ৩১৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী সেনাদের হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত ও আরও ১১২ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর বিরুদ্ধে সাতটি গণহত্যা চালিয়েছে এবং এতে ৬৩ জন নিহত এবং আরও ১১২ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে চালানো বর্বর এই আগ্রাসনে অন্তত ৩১ হাজার ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছে আরও ৭৩ হাজার ৫৪৬ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ