মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাজায় নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় স্বাধীন ফিলিস্তিন: এরদোগান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গাজায় নিহত ফিলিস্তিন শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আঙ্কারায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে এক ইফতার আয়োজনে এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

এরদোগান বলেন, 'ইসরাইলের হাতে খুন হওয়া ফিলিস্তিন শিশুদের প্রতি আমাদের সবার ঋণ রয়েছে। এবং এই ঋণ শুধু একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই পরিশোধ করা যেতে পারে।'

তিনি আরও বলেন, 'তুরস্ক তার ফিলিস্তিনি ভাইদের রক্ষা করবে, যেমনটি এখন পর্যন্ত করে এসেছে।' আর এই কাজে দেশটি পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এরদোগান জানান, 'তারা আমাদের হত্যাকারীকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা থেকে বিরত রাখতে পারবে না। গণহত্যার সত্য গোপন করার চেষ্টা করার পরিবর্তে ইসরাইলি নেতাদের অবশ্যই গাজায় নিহত শিশুদের জন্য জবাবদিহি করতে হবে। '

ইফতার আয়োজনে দেওয়া ভাষণে এরদোগান চলতি রমজান মাসে গাজায় সহায়তা বৃদ্ধির আহ্বানও জানান। তিনি বলেন, রমজান মাসে তুরস্ক সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, ফাউন্ডেশন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে গাজায় সহায়তা বৃদ্ধি অব্যাহত রাখবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ