মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

পশ্চিম তীরের কাছে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ পশ্চিম তীরের কাছে গুলিতে দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, পশ্চিম তীরের এলির বসতির কাছে এক হামলায় এই দু’জন নিহত হয়।

এমডিএর পরিচালক এলি বিন আর্মি রেডিওকে বলেন, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। এমডিএর অনুসারে, আক্রান্তদের বয়স যথাক্রমে ২০ এবং ৪০ এর কোঠায়।

খবরে বলা হয়েছে, নিহতরা বসতির বাইরে একটি গ্যাস স্টেশনে গাড়িতে ছিলেন। তখন বন্দুকধারী এগিয়ে এসে গুলি চালায়। 
আইডিএফ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন অস্ত্রধারী নিহত হয়েছে।

আইডিএফ আরও বলেছে, সৈন্যরা রাস্তা অবরোধ করছে এবং ওই এলাকায় আরও হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ