মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে : মাওলানা ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফের পাকিস্তানে সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জমিয়তে ওলেমায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে। খবর জিও টিভির।

তিনি বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ গঠন করতে চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রেও নানাভাবে জালিয়াতি হয়েছে।’

মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে জেইউআইএফ প্রধান এসব কথা বলেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না, সেই সরকারের পতন হবে। তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাদের চোখের পানি ফেলতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ