মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

ভারতের ‘মুসলিমদের কণ্ঠস্বর’ ড. শফিকুর রহমান বারাকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নুর আলম সিদ্দিকী ||

ভারতের সবচেয়ে বয়স্ক সংসদ সদস্য ও সমাজবাদী পার্টির সিনিয়র নেতা ড. শফিকুর রহমান বারাক ইন্তেকাল করেছেন ৷ ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

মঙ্গলবার সকালে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. শফিকুর রহমান বারাক ১১ জুলাই ১৯৩০ সালে ভারতের সম্বলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হাফিজ আব্দুল রহমান। তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় এবং ডক্টর বিআর আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপ্ত করেন। ড. বারাক পেশায় একজন সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন।

তিনি সম্বল থেকে বহুবার ইউপি বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরে তিনি সমাজবাদী পার্টির টিকিটে মোরাদাবাদ সংসদীয় কেন্দ্র থেকে ২ বার প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।

ড. বারাক ছিলেন ভারতীয় মুসলিমদের কণ্ঠস্বর ও আন্তরিক নেতা। তিনি বাবরি মসজিদ পুনরুদ্ধার আন্দোলনের প্রধানদের অন্যতম ছিলেন। তিনি কখনই তার নীতির সাথে আপস করেননি। শফিকুর রহমান বারাকই একমাত্র সাংসদ যিনি সংসদে বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন। ছিলেন কবিতার প্রতিও অনুরাগী এবং কবিতা ছিল তার বিশেষ ক্ষেত্র। কবিতার প্রতি ভালোবাসার কারণে তিনি "বারাক" ছদ্মনাম গ্রহণ করেছিলেন

সূত্র: রোজনামা খবর, ইটিভি ভারত, কওমি আওয়াজ, হামারা দুনিয়া নিউজ, উর্দু লিক, দেওবন্দ টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ