সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসির।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২ লাখ ৫৯ হাজার জন।

ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ লাখের বেশি কেন্দ্রে আজ ভোট নেয়া হচ্ছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ছয় ঘণ্টা ধরে চলবে ভোটগ্রহণ।

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজই (বুধবার) শেষ হবে ভোটগ্রহণ এবং আজই জানা যাবে, কে হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট।

প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবোয়ো সুবিয়ান্ত। সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর সময়কার এই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এছাড়া জোকো উইদাদোর নেতৃত্বাধীন প্রশাসনের দুজন গভর্নর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানও প্রার্থী হিসেবে আছেন এ দৌড়ে।

গত সপ্তাহে দুটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এ  তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তের প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের। আর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ