সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সিসির সঙ্গে বৈঠকে যা আলোচনা করলেন ব্লিঙ্কেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সাথে সাক্ষাত করেছেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় মানবিক বিরতির জন্য কাজ করছে।

খবর অনুসারে, ব্লিঙ্কেন-সিসির বৈঠকে  মিশরীয় ও কাতারিদের মধ্যস্থতায় জিম্মি চুক্তির আলোচনা হয়েছে। 
জিম্মি আলোচনা, যুদ্ধোত্তর গাজা পরিকল্পনা এবং আরব দেশগুলো ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ইসরায়েল  যাওয়ার আগে মিশর ও কাতার সফরে সূর্যোদয়ের পরপরই রিয়াদ ত্যাগ করেন শীর্ষ মার্কিন কূটনীতিক।

গত অক্টোবরের পর থেকে ব্লিঙ্কেনের পঞ্চমবারের মতো এই  সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে জর্ডানে একটি সামরিক চৌকিতে ইরানপন্থি গোষ্ঠীর হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ