সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

এবার ইসরায়েলে মিসাইল হামলা হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ইলাত শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী হুথি। 

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ওই শহরে শুক্রবার হামলা চালানো হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে, তারা ইসরায়েলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই শুক্রবার ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটল।

এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তারও আগে গত অক্টোবর মাসের শেষের দিকেও ইসরায়েলের এই শহরে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। গাজা যুদ্ধের প্রতিশোধে ইসরায়েলে ওই ড্রোন হামলা চালানো হয় বলেও সেসময় দাবি করে তারা।

মূলত ইলাত শহরটি জর্ডান এবং মিশর— উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ