সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির মূল্য বেশি: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির জীবনের মূল্য বেশি।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুনির। তিনি বলেন, ‘যখন প্রত্যেক পাকিস্তানির নিরাপত্তার বিষয়টি আসে, তখন পুরো আফগানিস্তানকে অভিশপ্ত করে দেওয়া যাবে।’

জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু যেসব আফগান পাকিস্তানের সন্তানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান।

এছাড়া তিনি অভিযোগ করেন, বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তিনি শিক্ষার্থীদের আরও স্মরণ করিয়ে দেন, যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন জাতিসংঘে তাদের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিরোধীতাকারী দেশ ছিল আফগানিস্তান।

শিক্ষার্থীদের তিনি বলেন, পাকিস্তানের মানুষ ইতিহাস পড়ে না। এ কারণে তারা অনেক কিছু জানতে পারে না।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের আরও বলেন, আফগানিস্তানকে তারা কোনো কিছুতে সহায়তা করবেন না।

এদিতে গত নভেম্বর থেকে নিজ ভূখণ্ডে আশ্রিত আফগানদের দেশে পাঠানো শুরু করেছে পাকিস্তান। আন্তর্জাতিকভাবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ এবং তীব্র ও অসহনীয় ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আফগানদের আফগানিস্তানে পাঠিয়ে দিচ্ছে পাকিস্তান।

কিন্তু দীর্ঘ সময় ধরে পাকিস্তানে থাকা এসব আফগান নিজ দেশে ফিরলেও; কোথায় যাবেন বা কী করবেন সে বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সূত্র: খামা প্রেস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ