রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেন সীমান্তের কাছাকাছি এলাকায় ইউশিন আইএল-৭৬ নামে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাশিয়ার বেলগোরোদ প্রদেশের করোচা জেলায় বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ। এতে বিমানের ভেতর থাকা ৬৫ যাত্রীর মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, বিমানে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনীয় সেনারা ছিলেন। খবর আলজাজিরার।

বেলগোরোদ প্রদেশের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ বলেন, ‘বিমান দুর্ঘটনা সম্পর্কে আমি জানতে পেরেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান আছড়ে পড়ছে খাড়াভাবে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘বিমান বিধ্বস্তের বিষয়ে আমরা জানতে পেরেছি। তবে এখনও বিস্তারিত কিছুই জানি না।’

আইএল-৭৬ বিমানটি তৈরি করা হয়েছে সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের জন্য। বিমানটিতে সাধারণত পাঁচজন ক্রু থাকেন এবং এটি সর্বোচ্চ ৯০ যাত্রী বহনে সক্ষম।

খবরে বলা হয়, ওই বিমানে ৬৫ যুদ্ধবন্দি ছাড়াও আরও ৯ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ৬ জন ছিলেন ক্রু।

তবে ইউক্রেনের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম ইউক্রেন্সকা প্রাভাদার খবরে বলা হয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারা ভূপাতিত করেছে ও এর  কোনো যুদ্ধবন্দি ছিল না। বিমানটি বিধ্বস্তের সময় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ