রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

রাশিয়ার বক্তব্যের জবাবে যা বলল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাশিয়ার বক্তব্যের প্রতিবাদ জানালো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

সোমবার (২২ জানুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের এক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ জানায় দেশটির সরকার।

সার্গেই লাভরভ সম্প্রতি তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি প্রসঙ্গে বলেছিলেন, স্বীকৃতি পেতে শুধু জাতীয় ঐক্যের সরকার গঠন যথেষ্ট নয় বরং তালেবানকে সম্মিলিত রাজনৈতিক জোট সরকার গঠন করতে হবে।

বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইমারাত সরকার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশের শাসনভার এখন এমন যত্নবান ও দায়িত্বশীল সরকারের কাঁধে যারা আফগানিস্তানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে। পূর্ণাঙ্গ ও জবাবদিহিতা মূলক সরকার গঠন করেছে।

এটি সেই সরকার দেশের জনগণ যাদের ক্ষমতায় আরোহনের প্রতীক্ষায় ছিলো। আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশজুড়ে সেই সরকারের কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা লাভ করেছে। তাই অন্যান্য দেশগুলোর উচিত আফগান জনগণের এই চাওয়াকে সম্মান করা। আফগানিস্তানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখা।

তিনি আরো বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় না, তেমনি অন্যান্য দেশেরও উচিত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা না করা। আমরা রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। রাশিয়ার প্রতি আহবান থাকবে তারাও যেনো এটি বজায় রাখার চেষ্টা করে।

উল্লেখ্য, রাশিয়া সেই দেশগুলোর অন্যতম যারা আমেরিকা পরবর্তী তালেবান নেতৃত্বাধীন সরকারের আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূত্র: আল ইমারাহ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ