মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখান হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

৬০ দিন যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের কাছে থাকা বন্দীদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কিন্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখান করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মিশরীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের বিনিময়ে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে এমন দুই মাসের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা।

ওই কর্মকর্তা বলেন, হামাস নেতারাও গাজা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে পুরোপুরি প্রত্যাহার করে ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।

ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ইয়াহিয়া সিনওয়ার ও গাজায় থাকা হামাসের অন্য শীর্ষ নেতাদের অন্য দেশে স্থানান্তরের অনুমতি দেওয়া হবে।

ওই কর্মকর্তা বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে অতীতের চুক্তিতে মধ্যস্থতা করা মিশর ও কাতার এই ব্যবধান দূর করার জন্য একটি বহুস্তরীয় প্রস্তাব তৈরি করছে।

প্রস্তাবে যুদ্ধ শেষ করা, জিম্মিদের মুক্তি দেওয়া এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে একটি রূপকল্প পেশ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ