রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আরো কয়েক মাস যুদ্ধ চালানোর পর্যাপ্ত অস্ত্র আছে হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে— এখনো আরও কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এছাড়া ইসরায়েলের দখলকৃত স্থানগুলোতেও কয়েক মাস অব্যাহতভাবে হামাসের যোদ্ধারা রকেট ছুড়তে পারবে বলেও জানিয়েছেন তারা।

শনিবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো হামাস ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনেই ওঠে এসেছে এসব তথ্য।

মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছেন, তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে হামাসের ২০ থেকে ৩০ শতাংশ যোদ্ধা নিহত হয়েছেন। যার অর্থ হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছে— সেটি অর্জন করা থেকে অনেক দূরে রয়েছে তারা।

মার্কিন গোয়েন্দারা তাদের প্রতিবেদনে আরও জানিয়েছেন, যেহেতু হামাসের অনেক যোদ্ধা নিহত হয়েছেন; ফলে যারা বেঁচে আছেন এখন তাদের যুদ্ধের ময়দানে বেশি কাজ করতে হচ্ছে। কিন্তু দল হিসেবে এখনো নিজেদের সক্ষমতা ধরে রেখেছে হামাস। এছাড়া নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হামাসের যোদ্ধারা তাদের কৌশলে পরিবর্তন এনেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, যুদ্ধে হামাসের ১৬ হাজার যোদ্ধা আহত হয়েছেন। যাদের বেশিরভাগই হয়ত আর যুদ্ধক্ষেত্রে ফিরে আসতে পারবেন না। তবে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন, এখন পর্যন্ত হামাসের ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৭০০ যোদ্ধা আহত হয়েছেন। যাদের বেশিরভাগই আবার লড়াইয়ে ফিরে আসবেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ