মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র অস্বীকার করা অগ্রহণযোগ্য : জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার উগান্ডায় জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে বলেনছেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে ‘সবার স্বীকৃতি দিতে হবে’।

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অস্বীকার করার মতো অবস্থান অনির্দিষ্টকালের জন্য সংঘাতকে দীর্ঘায়িত করবে। এটা ইতোমধ্যে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গুতেরেস সতর্ক করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অস্বীকার করা মেরুকরণকে ত্বরান্বিত করবে এবং সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকারকে সবার স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধান মিত্র ও প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রও সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকার করেন না।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ