রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ইসরায়েলকে উপযুক্ত সময়ে জবাব দেওয়া হবে: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টার নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ভুয়া রাষ্ট্র ইসরায়েলের এই ‘সংগঠিত সন্ত্রাসবাদের’ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শনিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, উপযুক্ত সময় ও স্থানে এই সংগঠিত সন্ত্রাসী হামলার জবাব দেবে তেহরান।

কানয়ানি তার বিবৃতিতে আরও বলেন, গত ১০০ দিন ধরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে পেরে না উঠে ইসরায়েল এখন গোটা অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনকারী এ হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

শনিবার বিকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরও পাঁচ সামরিক উপদেষ্টা ইসরায়েলের গুপ্তহত্যার শিকার হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা মারা গেছেন।

রাজধানীর মেজ্জা এলাকার একটি তিন তলা বাড়িতে ইসরায়েল ওই হামলা চালায়। মেজ্জা এলাকায় বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। আইআরজিসির বিবৃতিতে দামেস্কে নিহত সেনা উপদেষ্টাদের নাম জানানো হয়েছে। তারা হলেন- হুজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আগাযাদে, হোসেইন মোহাম্মাদি, সাঈদ কারিমি এবং মোহাম্মাদ আমিন সামাদি।

এর আগে গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইসরায়েলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ