অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে অর্থায়ন করেছে ইসরায়েল, এ তথ্য জানালেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।
তিনি বলেছেন, “গাজা উপত্যকায় ফিলিস্তিনি অথরিটিকে (পিএ) দুর্বল করে দিতে এবং ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল ধরাতে এক সময় হামাসকে ইসরায়েল অর্থায়ন করেছে।”
শুক্রবার স্পেনের ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এমন বিস্ফোরক মন্তব্য করেন বোরেল।
তিনি বলেন, “হ্যাঁ, ফাতাহ’র নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটিকে দুর্বল করতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরায়েল সরকার।”
তবে কবে কোন সময় ইসরায়েল হামাসকে অর্থ সহায়তা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ইইউ’র এ কর্মকর্ত