সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সুনামি সতর্কতা জারি না কারণ ভূকম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ