সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

ইয়েমেনে ফের মার্কিন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর চতুর্থ দফা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

স্থানীয় সময় বুধবার রাতে পেন্টাগন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হুথিদের ওপর চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। 

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে জাহাজে হামলার উদ্দেশ্যে তাক করা ১৪টি হুথি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।

মার্কিনে নিযুক্ত মধ্যপ্রাচ্য কমান্ড সেন্টকম বলেছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের 'বৈশ্বিক সন্ত্রাসী' হিসেবে ঘোষণা দিয়ে এই হামলা চালায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন অঞ্চলে বাণিজ্যিক জাহাজে জঙ্গিদের চলমান হামলার প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে গত বছরের নভেম্বরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলকারী নৌপথ লোহিত সাগরের বাণিজ্যিক ট্যাঙ্কারগুলিতে কয়েক ডজন হামলা চালায় তারা।

প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ১১ জানুয়ারি কয়েক ডজন হুথি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা শুরু করে। আক্রমণ বন্ধ করার জন্য হুথি বাহিনীকে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর হামলাগুলো শুরু হয়। অস্ট্রেলিয়া, বাহরাইন, নেদারল্যান্ডস এবং কানাডা এই হামলাকে সমর্থন জানিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ