মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

মিয়ানমারের ৩৩ শহর দখল নিল বিদ্রোহীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিয়ানমারের বিদ্রোহীরা মঙ্গলবার সেনাবাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে, শতাধিক জান্তা সেনা আত্মসমর্পণ করেছে। মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, বিদ্রোহীরা এরইমধ্যে দেশটির ৩৩টি শহর জান্তার কাছ থেকে নিজেদের দখলে নেয়ারও দাবি করেছে।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্স গত বছরের অক্টোবর থেকে ‘অপারেশন ১০২৭’ নামে জান্তা-বিরোধী অভিযান চালিয়ে আসছে। তাদের অভিযানের মুখে কাবু জান্তা সেনারা। হারাচ্ছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ। 

বর্তমানে দেশটির বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আছে বিদ্রোহীরা। শান, রাখাইন, চিনসহ অনেক প্রদেশের শহর এখন তাদের দখলে। বিদ্রোহীদের দাবি, গেল তিন মাসে তারা ৩৩টি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

মঙ্গলবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা। অন্যদিকে, রাখাইন আর্মির দাবি, তাদের কাছে আত্মসমর্পণ করেছে একশোর বেশি জান্তা সেনা। একটি সেনা ঘাঁটিও ধ্বংসের দাবি করা হয়েছে। 

জান্তা বাহিনীও হামলা চালাচ্ছে। বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করা হয়েছে। রাখাইন ও চিন প্রদেশে নতুন করে চালানো বিমান হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক ঘরবাড়ি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ