মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হয়েছেন ৩৫০ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪ হাজার ৪৪৮ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬১ হাজার ৫০৪ জন। 

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইহুদিবাদি ইসরায়েল।

এরই মধ্যে নির্বিচার এমন হত্যা বন্ধ ও এর বিচার দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তেল আবিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ-এর এক প্রতিবেদনে। বলা হচ্ছে, ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করছে তেল আবিব।

আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন।

গুগলে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় বিজ্ঞাপন হিসেবে দক্ষিণ আফ্রিকার এই মামলা কতটা অবান্তর তা তুলে ধরে ইসরায়েলি সরকারি ওয়েবসাইটের ঠিকানা দেখানো হয়। বিভিন্ন ব্রাউজারে একই শব্দ ব্যবহার করে অনুসন্ধানের সময় পপ-আপ হিসেবে ‘এসএ’স কেস এগেইনস্ট ইসরায়েল-স্ট্যান্ড উইথ আস’ বিজ্ঞাপন দেখানো হয়, যাতে ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ইসরায়েলি সরকারি ওয়েবসাইট ভেসে আসে।

একই চিত্র দেখা যায় গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ক্ষেত্রেও। সেখানে ‘আইসিজে ইসরায়েলে কেস’ লিখে অনুসন্ধান করার সময় আইসিজে-তে সত্যকে বিকৃতভাবে উপস্থানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি ইসরায়েলি অভিযোগের ভিডিও প্রথমে দেখানো হয়।

তারপরই আইসিজেতে গণহত্যার মামলায় ইসরায়েলকে জার্মানির সমর্থনের ভিডিও ভেসে আসে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ