সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

নতুন প্রস্তাব: হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে, জিম্মিদের মুক্তি দেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাতারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১৩ জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে, হামাসের নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে (নির্বাসিত করা) পাঠানো হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) প্রত্যাহার করা হবে। আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে খবরে বলা হয়েছে। 

জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এর প্রতিক্রিয়ায় বলেছে, জিম্মিদের মুক্তির দিকে পরিচালিত করে এমন যে কোনো চুক্তি অনুমোদন করুক ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। 
নতুন এই চুক্তি সম্পর্কে একটি প্রতিবেদন আজ রাতে ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ