ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্তত ৩৩ জনকে আটক করেছে তুরস্ক। ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আরও ১৩ জনকে খোঁজ করছে তুরস্কের কর্তৃপক্ষ।
এর আগে আঙ্কারা সতর্ক করে জানায়, তুরস্কের সীমান্তের মধ্যে হামাসকে লক্ষ্য করে হামলা চালাতে দেওয়া হবে না। খবর আনাদোলু এজেন্সি।
সন্দেহভাজনদের ইস্তাম্বুল ও অন্যান্য সাতটি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়। তুরস্কে বসবাসকারী বিদেশি নাগরিকদের ওপর হামলা ও অপহরণ পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, আমরা কখনোই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বির