বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা বাড়াল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাথাপিছু খাদ্য সহায়তা বাবদ অর্থের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আগে যেখানে প্রত্যেক রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বাবদ প্রতি মাসে ৮ ডলার করে প্রদান করা হতো, এখন থেকে সেখানে দেওয়া হবে ১০ ডলার করে। অর্থাৎ মাথাপিছু খাদ্য সহায়তা বাড়ছে ২ ডলার। 

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই সহায়তা কার্যকর করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তাবিষয়ক বৈশ্বিক প্রকল্প ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপির বাংলাদেশ শাখার পরিচালক ডোম স্ক্যালপেলি মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের অর্থ সহায়তা প্রদানকারী দেশ ও সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিবিরগুলোতে অপুষ্টি পরিস্থিতি দিন দিন যে হারে বাড়ছিল, তা সত্যিই উদ্বেগজনক ছিল। দাতাগোষ্ঠী রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর কারণেই আমরা তাদের খাদ্য সহায়তা বাড়াতে পেরেছি। এজন্য তাদের ধন্যবাদ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ