বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীর ওপর মিসাইল ছুড়ল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল- আরুরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।

সালেহ আল- আরুরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে  আরুরি ও আল-কাসেম ব্রিগডসের দুই কমান্ডারসহ সাতজনকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার পরই প্রতিশোধ ও ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হিজবুল্লাহ দাবি করেছে- ইসরায়েলের দখলকৃত মার্জ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
তারা আরও জানিয়েছে, সালেহ আল-অরৌরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল, সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই মিসাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনও কিছু জানায়নি হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও সেনাদের ওপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে মানেরার একটি সেনা চৌকির দুই সেনা সামান্য আহত হয়েছে।

সালেহ আল- আরুরিকে হত্যার পর হামাস-ইসরায়েল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ