বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

করোনার নতুন দেখা দেওয়ার পরই ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের এই সংখ্যাটা সাড়ে ৭ মাস বা ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সংখ্যা গত ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিন প্রায় ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়। নতুন এ সংখ্যা নিয়ে ভারতের করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৯ জনে।

এদিকে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে উপধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে, সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতেও বাড়ছে। ভাইরাসের নতুন এই সাব-ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই দেশজুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে পাওয়া গেছে। শুধু ডিসেম্বর মাসেই ১৪৩ জনের শরীরে এই উপধরন মিলেছে।
গত ২৪ ঘণ্টায় কেরালা, কর্নাটক এবং বিহারে করোনায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৬১ জনের।

বিশেষজ্ঞদের দাবি, নতুন এই সাব-ভ্যারিয়েন্টের জেরে বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারি! হতে পারে স্ট্রোকও! নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ