বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

গাজার প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চলমান যুদ্ধে ভয়াবহ দুর্দশা নেমে এসেছে ফিলিস্তিনিদের ওপর। তাই গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এ বছর ইংরেজি নববর্ষের সব আয়োজন নিষিদ্ধ করেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহ।

গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। 

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়ে একই সিদ্ধান্ত নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরেও। সেখানেও নতুন বছর বরণ উপলক্ষে হবে না আতশবাজি কিংবা কোন ধরনের উদযাপন।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে গত মঙ্গলবার শারজাহ পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টে বলা হয়, এই নিষেধাজ্ঞা হল গাজা উপত্যকায় আমাদের ভাইবোনদের সাথে সংহতি ও মানবিক সহযোগিতার আন্তরিক অভিব্যক্তি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, গাজাবাসীর শোচনীয় ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানের সরকার নববর্ষ উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

অক্টোবরের শুরু থেকে গাজায় চলমান যুদ্ধে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। 

সূত্র : রয়টার্স।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ