সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হামাসের ৩ সিনিয়র নেতার ওপর জাপানের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন সিনিয়র নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।


জাপান সরকারের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা মঙ্গলবার বলেন, টোকিও এই তিনজনের সম্পদ ফ্রিজ করবে এবং লেনদেনে নিষেধাজ্ঞা দেবে। 


তিনি আরও জানান, নিষেধাজ্ঞা পাওয়া তিনজনের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে মনে করা হয় যে, ইসরায়েলে ৭ অক্টোবরের হামলায় তাদের যোগসাজশ রয়েছে। অর্থ ব্যবহার করে ভবিষ্যতে তারা একই ধরনের হামলা চালাতে পারেন।

হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জন ব্যক্তি এবং একটি কোম্পানির ওপর গেল অক্টোবরে  নিষেধাজ্ঞা দেয় টোকিও। এবার তিনজনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা এলো।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সব দিক বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিয়ে আসছে জাপান সরকার। নিজেদের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জ্বালানি অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছে টোকিও।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যেমন হামাসের হামলার নিন্দা এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন তেমনি গাজায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু ও অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ