বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

ইউক্রেনকে আরো ২৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে টিকিয়ে থাকতে ইউক্রেনের জন্য আরও ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই সহায়তা প্যাকেজের অনুমোদন করেছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ সহায়তার অনুমোদন করে ওয়াশিংটন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক সহায়তার প্যাকেজে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা, গোলাবারুদ এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্র দেবে বাইডেন প্রশাসন। তবে এ সহায়তা মার্কিন কংগ্রেসের নতুন অনুমোদন ছাড়া শেষ তহবিল বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। 


প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে ইউক্রনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোধী দলের দ্বন্দ্বের জেরে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিতে পারছে না মার্কিন প্রশাসন। 

সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনের লড়াই অনেকটাই নির্ভরশীল তাদের পশ্চিমা মিত্রদের উপর। যুদ্ধ চালিয়ে যেতে ইউরোপীয় দেশগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে কিয়েভ। ইউক্রেন জানিয়েছে, ইতোমধ্যেই তাদের সরকারি তহবিলে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, ফলে পশ্চিমা সহায়তা না পেলে ভয়াবহ অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে পড়বে দেশটি। সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ