বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আরো ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলের আরো ৩ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে মোট ১৬৪ জন সেনা নিহত হলো।

গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার মধ্য ও উত্তরাঞ্চলের আল-বুরেইজ এলাকায় হামাস যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের প্রচণ্ড লড়াই হয় এবং সেখানে এই তিন সেনা নিহত হয়। এরমধ্যে দুইজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।

এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি ইসরায়েলের আরো বেশ কয়েকজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েল যখন বলছে গাজা উপত্যকায় তাদের স্থল অভিযানের মাত্রা বেড়েছে, ঠিক তখন এই সব সেনা নিহত হওয়ার খবর এলো।
গাজা উপত্যকায় স্থল অভিযানে ইসরায়েলের ১৬৪ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলেও হামাস বলছে নিহত দখলদার সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। গতকাল এক প্রকাশ্য বিবৃতিতে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তাদের যোদ্ধাদের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের ১৬০০ সেনা নিহত এবং তিন হাজারের বেশি মারাত্মকভাবে আহত হয়েছে।

সূত্র : পার্সটুডে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ