সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হামাসের কাছে তছনছ হয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক পল রজার্স বলেছেন,  ইসরায়েল ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ বাহিনীর (হামাস) বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার কখনোই তা স্বীকার করছে না।

ইসরায়েল সরকারের দাবি মিথ্যা  উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল সরকার বলছে, হামাস দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলি বাহিনীই তছনছ হয়ে যাচ্ছে। 

রজার্স দ্য গার্ডিয়ানের একটি নিবন্ধে এই অধ্যাপক বলেন, এখন পর্যন্ত যুদ্ধে হতাহত ও ক্ষয়ক্ষতির যে সংবাদ আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে, তা ইসরায়েলের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত। আসল সত্য তারা প্রকাশ করছেন না।

নিবন্ধের শেষ অংশে পল রজার্স বলেন, ইসরায়েল নিজেই নিজের শত্রু। নিজ থেকেই নিজেকে রক্ষা করতে হবে। তবে এটা অনেকটা নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকারের ওপর।
সূত্র: গার্ডিয়ান

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ