সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার ঘোষাণা হুতিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইয়েমেনি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু তে পরিণত করা অব্যাহত রাখবে। তিনি বলেন, এমনকি যদি আমেরিকা তাদের থামাতে সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয় তবুও তারা পিছপা হবে না।

গাজা যুদ্ধের সময় এক ডজনেরও বেশি জাহাজে হুতিদের হামলায় বিপর্যস্ত লোহিত সাগরের শিপিং লেনে টহল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন বহুজাতিক নৌ টাস্কফোর্স চালু করার ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ আল-বুখাইতি এই বিবৃতি জারি করেছেন।

আল-বুখাইতি এক্স-এ লিখেছেন, হুতিরা কেবল তখনই ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলিতে হামলা বন্ধ করবে যখন ‘গাজায় অপরাধ বন্ধ হবে’ এবং খাদ্য, ওষুধ এবং জ্বালানি অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে দেওয়া হবে।


এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ