সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কুয়েতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ওই কুয়েতি মন্ত্রীর নাম শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহ। সামরিক তহবিল আত্মসাৎ ও অপব্যবহারের দায়ে রোববার (২৬ নভেম্বর) তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সর্বোচ্চ আদালত রোববার দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সামরিক তহবিল অপব্যবহারের দায়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। রোববার আদালত তাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যদিও উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্স বলছে, ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ জাবের ২০১৯ সালে পদত্যাগ করেছিলেন। মূলত কুয়েতের আইনপ্রণেতারা সেই বছর শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করতে চাওয়ার পর তিনি পদত্যাগ করেন। শেখ খালিদ সেই সময়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমেদ সরকারের পদত্যাগের দুই দিন পরে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তার দায়িত্ব গ্রহণের আগে সামরিক তহবিলের প্রায় ২৪০ মিলিয়ন দিনার (৭৭৮.৬১ মিলিয়ন মার্কিন ডলার) অব্যবস্থাপনা এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।

পরে শেখ জাবের এবং শেখ খালিদ ২০২২ সালের মার্চ মাসে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে খালাস পান। কিন্তু কুয়েত প্রসিকিউশনের আপিলের ভিত্তিতে পরে তাদের বিরুদ্ধে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ