শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

গাজায় হামাসের হাতে আরো ৫ ইসরাইলি সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের আরও পাঁচ সৈন্য নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে গাজায় স্থল অভিযানের সময় এই পাঁচ সৈন্যের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ বলছে, উত্তর গাজার বেইত হ্যানোনের একটি সুরঙ্গে ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ের সময় অপর এক সেনা নিহত হয়েছেন।

এ নিয়ে গত ২৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত হামাসের যোদ্ধাদের সাথে সংঘর্ষে ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। 

গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে প্রচণ্ড লড়াইয়ের মুখোমুখি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থাপনায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু ও ৩ হাজার ২৭ জন নারী রয়েছে।

আর হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানি এক হাজার ২০০ জনে পৌঁছেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

সূত্র: আনাদোলু।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ