রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

হামাসের ১৩০ টানেল ধ্বংস করার দাবি ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সামরিক বাহিনী স্থল অভিযানের শুরু থেকে এ পর্যন্ত হামাসের ১৩০টি টানেল ধ্বংস করেছে। 

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘আইডিএফ কম্ব্যাট ইঞ্জিনিয়াররা এখনো হামাসের অবকাঠামো খুঁজে বের করছে এবং ধ্বংস করছে। এরমধ্যে টানেলও আছে। তারা টানেলের ভেতরে পানি ও অক্সিজেনের গুদামেরও সন্ধান পেয়েছে। সেখানে হামাস যোদ্ধারা দীর্ঘ সময় বসবাস করার প্রস্তুতি নিচ্ছিল।’ 

বুধবার আইডিএফ আরো জানিয়েছে, বেইত হানুনন এলাকার জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের কাছে হামাসের টানেল তারা ধ্বংস করেছে। 
হামাসের টানেল ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। 

৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজায় সাড়ে ১০ হাজারের বেশি ইসরায়েলি সেনার প্রাণ যাওয়ার খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর কিছুদিন পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ