বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

জ্বালানি তেল নেই; গাধার পিঠে মরদেহ বহন করছে গাজাবাসী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত রাতে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর সেই হামলার রাতেই বন্ধ ছিল স্থানীয় মুঠোফোন ও ইন্টারনেট সেবা। গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোন জ্বালানি তেল।

ফলে হামলায় হতাহতদের স্বজনরা হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারেনি। তাই মেলেনি অ্যাম্বুলেন্সও। ফলে বাধ্য হয়ে মৃত ও আহত স্বজনদের গাধা ও ব্যক্তিগত বাহনে বহন করছেন স্বজনরা।

তবে সোমবার সকালে গাজায় আবার ইন্টারনেট ও মুঠোফোন সেবা খানিকটা চালু হয়েছে। তবে এখনো পুরোপুরিভাবে গাজা পরিস্থিতির জানা যাচ্ছে না। 
গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ইন্টারনেট চালু হওয়ার পর গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে। বিবিসি বলছে, ইন্টারনেট ও ফোন যোগাযোগ বন্ধ থাকায় সব তথ্য যাচাই বাছাই করাও কঠিন হয়ে পড়ছে। সাংবাদিকরাও তথ্য জোগাড়ে হিমশিম খাচ্ছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ