বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এবার ইসরায়েল সফরে সিআইএ প্রধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের পর এবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। 

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, গাজা সংঘাত  ইস্যুতে উভয়মুখী চাপে আছে যুক্তরাষ্ট্র। কারণ, গাজায় ইসরায়েলি বাছবিচারহীন হামলা, পানি-বিদ্যু-জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া, হাসপাতালে আক্রমণ করার মতো ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ব মহলের চাপ বাড়েছে। তাই বারবার গাজায় মানবিক যুদ্ধ বিরতির কথা বলছে বাইডেনের প্রশাসন। যদিও ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়।

অন্যদিকে হামাসের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে যথেষ্ট সহয়তা করতে না পারায় অভিযোগও আছে বর্তমান মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। 
সেই চাপ কিছুটা কমাতে এবার সিআইএ প্রধান ইসরায়েলের মাটিতে পা রেখেছেন। যদিও এখনো গাজা সংঘাত তুঙ্গে। হামাস কিংবা ইসরায়েল কেউই পিছু হটতে রাজি নয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ