গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের উদ্ধারে কমান্ডো বাহিনী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এসব কমান্ডো ইসরায়েলে এসে পৌঁছেছেন।
চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে আমেরিকা রণতরী ও অস্ত্রের চালান পাঠানোর পর কমান্ডো বাহিনীও পাঠালো।
বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় আটক জিম্মিদের খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে মার্কিন কমান্ডোরা ইসরায়েলে এসেছেন।
