দুই কমিটির দ্বন্দ্বে মসজিদে তালাবদ্ধ থাকায় সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন একপক্ষের মুসল্লিরা। এ ঘটনায় এলাকার মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় অর্ধশত বছর ধরে শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিল মুসল্লিরা। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় এক বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজসহ শুক্রবারের জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। কিন্তু বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উত্তর গোবধা বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও মুসল্লিরা ওই শঠিবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দেয়।
তাদের দাবি, দুটি মসজিদ থাকলেও জুমার নামাজ হবে শুধু বাইতুন নূর জামে মসজিদে। নতুন করে কোনো মসজিদে জুমার