মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান সৌদির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই ‘হৃদয় বিদারক’। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য ‘দ্রুত পদক্ষেপ’ প্রয়োজন। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই তাদের পাশে আছে সৌদি আরব।
সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।

সুত্র: আল আরাবিয়ার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ