মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

ফিলিস্তিনিদের ভূমি থেকে সরিয়ে দেওয়া যাবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

 

শান্তি সম্মেলনের সূচনা বক্তব্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, 'আমরা কখনই স্থানান্তর মেনে নেব না, যত চ্যালেঞ্জই হোক না কেন আমরা আমাদের ভূমিতেই থাকব।' 

তিনি বলেন, 'ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যাবে না।'

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোয় শুরু হয়েছে শান্তি সম্মেলন। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকজন নেতা সম্মেলনে যোগ দিয়েছেন।

কায়রোতে শুরু হওয়া শান্তি সম্মেলন জর্ডান, কাতার, ইতালি, স্পেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের কর্মকর্তারাও রয়েছেন। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের কোনো প্রতিনিধি সেখানে নেই।

বিবিসি বলছে, মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান, অধিকৃত পশ্চিম তীর যাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ