শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে কয়েক দফায় রকেট হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হামলার খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা থাকেন। ঘাঁটির ভেতরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইরাকের সামরিক বাহিনী ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তল্লাশি শুরু করেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

বৃহস্পতিবার ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরও একটি ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানেও মার্কিন সেনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ নিয়ে চারবার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতে মার্কিন সেনা রয়েছে।

এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ জন্য পূর্ব সতর্কতা হিসেবে নিজ নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এই ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের জন্য বিরল। কারণ এর আগে ২০২২ সালের আগস্টে আফগানিস্তানে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার পর এই ধরনের নোটিশ জারি করা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ